বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

রাজশাহী মহানগরীতে হেরোইন ও ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

Paris
Update : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে ৪৮ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো রাজশাহী মহানগরীর মতিহার থানার চরশ্যামপুর এলাকার মো: হায়দার আলীর ছেলে মো: সুজন (২৬) ও সুজনের স্ত্রী মোসা: রুমা বেগম (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, গতক ১৬ সেপ্টেম্বর বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মতিহার থানার চরশ্যামপুর এলাকায় দুই মাদক বিক্রেতা মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মহানগর ডিবি পুলিশের ঐ টিম বিকাল ৪টায় চরশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সুজন ও রুমাকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৪৮ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris