সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

অবৈধ লেনদেনের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তারা

Paris
Update : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট থেকে ‘অনলাইন অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেন’ এর মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া চার সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গতকার রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৫। এর আগে দুপুরের দিকে উপজেলার আমাইতারা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার উত্তর চকযদু গ্রামের জাহিরুল ইসলাম ছেলে জাকারিয়া হাসান রাজু (২৮), হাটনগর গ্রামের বেলাল হোসেনের ছেলে আশিক আহমেদ (২০), দুর্গাপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে তৌহিদ হোসেন (৩০) ও উত্তর দুর্গাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে আলম (২০)। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতরা ডিজিটাল মাধ্যম TINDER.COM, POF. COM সহ বিভিন্ন ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন করে আসছিল। তারা অবৈধভাবে বিদেশীদের কাছ থেকে ডলার কিনে টাকায় রূপান্তরের পাশা-পাশি কমিশন রেখে বিদেশিদের কাছে পাঠাতো। এভাবে তারা অন্যান্য পেশাদার ক্রিপ্টোকারেন্সি ডিলারদের সাথে অবৈধভাবে ডলার ক্রয়-বিক্রয় এর মাধ্যমে বাংলাদেশ সরকারকে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোস্তফা জামান এবং আর্টিলারি ও সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে উপজেলা আমাইতারা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসময় তাদের কাছ থেকে স্মার্টফোন ২০টি, সীম ১১টি, মেমোরী কার্ড ৪টি, হাত ঘড়ি ১টি, ল্যাপটপ ৪টি, মাউস ৯টি, কী-বোর্ড ২টি, ক্যাবল ২টি, ডেভিট কার্ড ১০টি, ব্লাংক চেক ১টি, এনআইডি ৩টি, মানিব্যাগ ৩টি, রাউটার ১টি, সিসিটিভি ক্যামেরা ১টি, পাসপোর্ট ১টি, টিভি স্ট্যান্ড ১টি, চেক বই ৩টি, লাইটার ৫টিসহ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় “ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩০/৩৫ ধারায়” মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এ ঘটনাায় র‌্যাবের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের পর সন্ধ্যায় আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কাগারে পাঠানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris