বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

অপারেশন থিয়েটারের ফ্রিজে মাংস, হাসপাতাল সিলগালা

Paris
Update : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস : কুমিল্লা নগরীর চকবাজারের তেলিকোনা এলাকার নিবেদিতা হাসপাতালের অপারেশন থিয়েটারে যন্ত্রপাতি ও ওষুধ রাখার ফ্রিজে মাংস পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালটি সিলগালা করা হয়েছে। শনিবার(০৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় অভিযান চালিয়ে ওই হাসপাতাল সিলগালা করে দেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার (কোওর্ডিনেটর) আবদুল্লাহ আল সাকী। অভিযানে আরও উপস্থিত সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার কেয়া রাণী। জানা গেছে, অবৈধ ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে নিবেদিতা হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় ওই হাসপাতালের অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি ও ওষুধ সংরক্ষণের ফ্রিজে গরুর মাংস পাওয়া যায়। এ ছাড়া হাসপাতালে সদ্য অপারেশন করা একজন রোগী পাওয়া গেলেও ২৪ ঘণ্টার মধ্যে কোনও নার্স বা ডাক্তার তাকে দেখতে আসেননি।

কোনও ডাক্তার বা নার্সকেও হাসপাতালে পাওয়া যায়নি। এমন অবেহেলা ও স্বাস্থ্য সেবার মানের দুরবস্থার কারণে হাসপাতালটি সিলগালা করা হয়েছে। কিন্তু সেখানে রোগী থাকায় তা তাৎক্ষণিক বন্ধ করা হয়নি। নতুন রোগী ভর্তি না করিয়ে বর্তমান যারা আছেন তাদের চলে যাওয়ার পর হাসপাতাল বন্ধ করা হবে। আবদুল্লাহ আল সাকী বলেন, ‘আমরা তিনটি হাসপাতালে অভিযান পরিচালনা করেছি। দুটির সামান্য কিছু ত্রুটি ছিল। তাদের সতর্ক করা হয়েছে। কিন্তু নিবেদিতা হাসপাতালে অবস্থা খুবই নাজুক। সামান্য সংখ্যক রোগী। কোনও ডাক্তার নেই, নার্স নেই, বর্জ্য ব্যবস্থা নেই। রোগীরা অভিযোগ করেছেন, একজন ম্যানেজার আছেন তিনি ডাক্তার, তিনিই নার্স, আবার তিনিই অপারেশন করেন। আমরা হাসপাতালটি বন্ধের ঘোষণা দিয়েছি। তবে কিছু রোগী থাকায় বলেছি নতুন কাউকে ভর্তি না করাতে।’


আরোও অন্যান্য খবর
Paris