সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

অপারেশন ছাড়াই অঙ্গহানি থেকে রক্ষা করা সম্ভব

Paris
Update : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস : রক্তনালি ব্লক হলে আর কেটে ফেলতে হবে না হাত, পা ও আঙুল। অপারেশন ছাড়াই চিকিৎসার মাধ্যমে রোগীদের অঙ্গহানি থেকে রক্ষা করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এ ব্লক মিলনায়তনে ভাসক্যুলার বিভাগের উদ্যোগে রক্তনালি রোগের চিকিৎসাবিষয়ক সর্বশেষ তথ্য নিয়ে আয়োজিত সেমিনারে এসব তথ্য জানান বিভাগটির বিশেষজ্ঞ চিকিৎসকরা। সেমিনারে জানানো হয়, রক্তনালির রোগের কারণে মানুষের অঙ্গহানি, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। বর্তমানে চিকিৎসার মাধ্যমে অপারেশন ছাড়াই তাদের অঙ্গ রক্ষা করা সম্ভব। রক্তনালি ব্লক হয়ে যাওয়ার কারণে পায়ে গ্যাংরিন হয়। আগে গ্যাংরিন হলে পা কেটে ফেলতে হতো। তবে বর্তমানে স্টেমসেল থেরাপি ও প্রোস্টাগ্লান্ডিন থেরাপির মাধ্যমে নতুন রক্তনালি তৈরি করে বিনা অপারেশনে এ রোগের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে।
চিকিৎসকরা জানান, বিএসএমএমইউয়ের ভাসক্যুলার বিভাগে ভ্যারিকোস ভেইন বা আঁকাবাঁকা শিরার চিকিৎসায় লেজার থেকে শুরু করে সব ধরনের আধুনিক চিকিৎসার সুযোগ রয়েছে। তাছাড়া, আঁকাবাঁকা শিরা না কেটে আরএফএর মাধ্যমে চিকিৎসাসেবা শিগ্গিরই চালু হবে। এ ছাড়া এ বিভাগে রক্তনালি ব্লক, এনিউরিজম, ডিভিটি, টিউমার, ম্যালফরমেশন ইত্যাদি চিকিৎসাসেবা চালু আছে। কিডনি রোগীদের ডায়ালাইসিসের জন্য ফিস্টুলা নিয়মিতভাবে করা হচ্ছে। ভেনাসজনিত পায়ের আলসার ফোর লেয়ার ব্যান্ডেজের মাধ্যমে দূর করা সম্ভব হচ্ছে। বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বর্তমান প্রশাসন বিএসএমএমইউকে এমনভাবে গড়ে তুলছে, যাতে সব ধরনের আধুনিক চিকিৎসা এখানেই দেওয়া সম্ভব হয়। চিকিৎসার জন্য রোগীদের যাতে দেশের বাইরে যেতে না হয়।বিএসএমএমইউয়ের ভাসক্যুলার সার্জারি বিভাগের আধুনিক ডুপ্লেক্স স্ক্যান ল্যাবে প্রতিদিন গড়ে ১০ জন রোগীকে পরীক্ষা করা হচ্ছে। এ ছাড়া বহির্বিভাগে ৫০-৬০ জন রোগী নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। সেমিনারে আরো উপস্থিত ছিলেনÑ বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউয়ের ভাসক্যুলার সার্জারি বিভাগের চেয়ারম্যান, সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফ উল্লাহ খান। প্রবন্ধ উপস্থাপন করেন ভাসক্যুলার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাকিবুল হাসান।

 


আরোও অন্যান্য খবর
Paris