সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

এলজিইডির নিয়োগ বঞ্চিত কর্মচারীদের অবস্থান কর্মসূচি

Paris
Update : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১

এফএনএস : চাকরি জাতীয়করণের দাবিতে এলজিইডির নিয়োগবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘এলজিইডির নিয়োগবঞ্চিত রায়প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীবৃন্দের’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। নিয়োগবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা বলেন, মহামান্য হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায়ের পরেও ৩৭৯৬ জন কর্মকর্তা-কর্মচারী মানবেতর জীবন যাপন করছে।

আমরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আসছি। অথচ এই একই রায়ে ৩৭২৮ জনের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর হলেও ৩৭৯৬ জনের হয়নি। এতে আমরা পরিবার নিয়ে অনাহারে দিন কাটাচ্ছি। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে পরিবার নিয়ে বেঁচে থাকার সুযোগ করে দিন। অবস্থান কর্মসূচিতে নিয়োগবঞ্চিত লুৎফুন নাহার পলাশী, অনুপম বড়ুয়া, আফজাল হোসেন ও জিয়া রহমান বক্তব্য দেন।

‘মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা, আপনার কাছে আকুল আবেদন এলজিইডি নিয়োগ বৈষম্য দূরীকরণ করুন’ লেখা প্ল্যাকার্ড নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অংশ নিতে দেখা যায়। এ সময় চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, গাজীপুর, নরসিংদী, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন জেলার অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris