সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

মান্দায় হত্যা মামালার প্রধান আসামি গ্রেপ্তার

Paris
Update : সোমবার, ৮ আগস্ট, ২০২২

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ময়েজ উদ্দিন সরদার হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে নওগাঁ শহরের নজিপুর হোটেলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এনিয়ে ওই হত্যা মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম আলিমুদ্দীন সরদার (৬৫)। তিনি মান্দা সদর ইউনিয়নের খাগড়া গ্রামের বাসিন্দা ও ময়েজ উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি আলিমুদ্দীন সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার ১৩ আসামির মধ্যে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হল। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, বসতভিটার জমি নিয়ে মান্দা সদর ইউনিয়নের খাগড়া গ্রামের আলিমুদ্দীন সরদারের সঙ্গে প্রতিবেশী রেজাউল ইসলামের বিরোধ চলছিল। জের ধরে গত বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ছয়জন আহত হন। এদের মধ্যে ময়েজ উদ্দিন সরদার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান। ঘটনায় নিহতের ছেলে খোরশেদ আলম বাদী হয়ে প্রতিপক্ষের ১৩ জনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন।


আরোও অন্যান্য খবর
Paris