সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

পবিত্র আশুরা উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা

Paris
Update : সোমবার, ৮ আগস্ট, ২০২২

তথ্যবিবরণী : আগামী মঙ্গলবার (০৯ আগস্ট) ২০২২ খ্রিস্টাব্দ, ১০ মর্হরম ১৪৪৪ হিজরি পবিত্র আশুরা উদযাপিত হবে। এ উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) বিধিনিষেধ আরোপ করেছে। আরএমপি’র কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক স্বাক্ষরিত এক আদেশে এ বিধিনিষেধ জারি করা হয়।

আদেশে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন- ১৯৯২ এর ২৬(ঢ), ২৯(১)(ক), ২৯(১)(খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বিক্রি ও ব্যবহার, হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিষ্ফোরকসহ অন্য কোনো ক্ষতিকর দ্রব্যাদি বহন ও ‘পাইক’ মিছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উক্ত আদেশে উল্লেখ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris