সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

আদিবাসীদের আদিবাসী হিসেবেই সাংবিধানিক স্বীকৃতির দাবি

Paris
Update : রবিবার, ৭ আগস্ট, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় নেতারা দাবি করেছেন, তারা আদিবাসী হিসেবেই সাংবিধানিক স্বীকৃতি চান। তারা ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে স্বীকৃতি চান না। গতকাল শনিবার সকালে রাজশাহীর সীমান্ত অবকাশে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আলোচনা সভায় তারা এ দাবি করেন। ‘আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে’ শীর্ষক এই সভায় প্রধান অতিথি ছিলেন আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। সভায় তিনিও আদিবাসী নেতাদের সাথে একমত প্রকাশ করেন। তিনি এই বিষয়ে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।

সভায় ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও আদিবাসী পরিষদের প্রধান উপদেষ্টা ফজলে হোসেন বাদশা বলেন, আমরা দীর্ঘদিন ধরেই আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়ে আসছি। কিন্তু এই স্বীকৃতি দেয়া হচ্ছে না। আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে সমস্যা কোথায় সেটাও সরকারের তরফ থেকে পরিষ্কার করা হচ্ছে না। আমি মনে করি, আদিবাসীদের আদিবাসী হিসেবেই সাংবিধানিক স্বীকৃতি দেয়া উচিত।

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, আদিবাসী পরিষদের উপদেষ্টা দেবাশিষ প্রামানিক দেবু, সাংগঠনিক সম্পাদক বিমল কুমার রাজোয়ার, কোষাধ্যক্ষ সুধীর তির্কি, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রামপ্রসাদ মাহাতো, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক আন্দ্রিয়াশ বিশ্বাস, রংপুর মহানগরের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র খল্ক, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক গনেশ মার্ডি।


আরোও অন্যান্য খবর
Paris