সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ভাসানচর থেকে পালানো ৭ রোহিঙ্গা সূবর্ণচরে আটক

Paris
Update : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে আসা নারী-শিশুসহ ৭ রোহিঙ্গা নাগরিককে সূবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ওসি দেবপ্রিয় দাশ। এর আগে, গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের এছহাক মুন্সিরহাট থেকে রোহিঙ্গা নাগরিকদের আটক করে স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে রাতেই চরজব্বর থানার পুলিশ তাদের থানায় নিয়ে আসে। -এফএনএস

 

আটকরা হলো- ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৭৪ নম্বর ক্লাস্টারের মোহাম্মদ ইসমাইল (১৯), একই ক্লাস্টারের পারভিন আক্তার (২৮), মর্জিনা আক্তার (১৮), আয়াস (১০), মর্জিনা খাতুন (৮), বেছানা পরভেজ (৬) ও নুর বেগম (৩৯)। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার রাতে মোহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এছহাক মুন্সিরহাটে শিশু ও নারীসহ ৭ জনের একটি দল আসে। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা রোহিঙ্গা বলে স্বীকার করেন এবং ভাসানচর থেকে পালিয়ে এসেছেন বলে জানান। পরে বিষয়টি চরজব্বর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে রাত ১টার দিকে থানা থেকে পুলিশ এসে রোহিঙ্গাদের আটক করে থানায় নিয়ে যায়। ওসি দেবপ্রিয় দাশ আরও জানান, আটক রোহিঙ্গাদের থানায় রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris