২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

মুডবিম জানাবে কর্মীর মনের খবর

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২১, ৮:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
মুডবিম জানাবে কর্মীর মনের খবর
বিজ্ঞাপন

এফএনএস : প্রথম দর্শনে সিলিকনের রিস্টব্যান্ডটি অন্যান্য স্মার্ট ওয়াচের মতোই মনে হতে পারে। কিন্তু এটি মনের খবর জানাতে পারে। ‘মুডবিম’ নামের রিস্টব্যান্ড অ্যাপের সাহায্যে স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত থাকে। এতে আছে হলুদ ও নীল রঙের দুটি বোতাম। হলুদ বোতাম টিপে দিলে বোঝা যাবে আপনি আনন্দময় সময় কাটাচ্ছেন আর নীলটি টিপলে বোঝা যাবে আপনার মনটা আজ খারাপ।

করোনার কারণে বাসায় বসে অফিস করা কর্মীদের মনের খবর জানার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা এটি ব্যবহার করতে পারেন। অনলাইন ড্যাশবোর্ডেই একসঙ্গে সব কর্মীর মানসিক অবস্থা জানার ব্যবস্থা রয়েছে মুডবিমে। তবে চাইলে কর্মীরা রিস্টব্যান্ডটি পরতে অস্বীকৃতিও জানাতে পারেন। যুক্তরাজ্যের একটি দাতব্য প্রতিষ্ঠান মাইন্ড ব্রেভ মুডবিম ব্যবহার করছে। সূত্র : বিবিসি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন