সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাজধানীতে ৬৮ ওয়াকিটকি জব্দ একজন গ্রেপ্তার

Paris
Update : বুধবার, ৩ আগস্ট, ২০২২

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ৬৮ টি ওয়াকিটকি সেট, ওয়াকিটকির ব্যাটারী, চার্জার, ওয়াকিটকির হেডফোন এবং মোবাইলফোনসহ রাকিবুল ইসলাম (২৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল মঙ্গলবার র‌্যাব-৩ এর পুলিশ সুপার (মিডিয়া) বীণা রানী দাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় মোহাম্মদপুর থানা এলাকায় একটি ভবনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাকিবুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে ৬৮টি ওয়াকিটকি সেট, ১৫টি ওয়াকিটকির ব্যাটারি, ৫২টি চার্জার, ৫৩টি ওয়াকিটকির হেডফোন ও দুইটি মোবাইলফোন উদ্ধার করা হয়।- এফএনএস

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তি একজন ঠিকাদার হিসেবে বৈধ লাইসেন্স দিয়ে অবৈধভাবে বেতার যন্ত্র ওয়াকিটকি সেট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রয় করে আসছে। উদ্ধারকরা এসব ওয়াকিটকি ও যন্ত্রাংশ ব্যবহার সংক্রান্ত লাইসেন্স বা কোন ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। তার কাছ থেকে উদ্ধার করা এসব ওয়াকিটকি সেটের ফ্রিকোয়েন্সি ২৪৫-২৪৬ মেগাহার্জ। এসব ওয়াকিটকি ব্যবহার করে রিপিটার ছাড়া আধা মাইল পর্যন্ত যোগাযোগ করা সম্ভব। এছাড়াও বহুতল ভবনের মধ্যে উপরতলা থেকে নীচতলায় যোগাযোগ করা সম্ভব। এসব ওয়াকিটকির দাম পাঁচ হাজার হতে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত। ব্যাটারির চার্জ ধারণের ক্ষমতা অনুযায়ী ওয়াকিটকির দামের তারতম্য হয়ে থাকে। এছাড়াও অপরাধীদের কাছে ওয়াকিটকি সেট বিক্রয় করেছে কি না এই বিষয়ে কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি।


আরোও অন্যান্য খবর
Paris