২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

৩২ লাখ টাকা ক্ষতিপূরণ পেলেন সেই আওলাদ

প্রকাশিত: ১ আগস্ট ২০২২, ৮:৩৪ অপরাহ্ণ | বিভাগ: আইন-আদালত
৩২ লাখ টাকা ক্ষতিপূরণ পেলেন সেই আওলাদ
বিজ্ঞাপন

ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের কৃষি বিভাগের প্রোগ্রাম অফিসার মো. আওলাদ হোসেনকে কারাগারে রাখার ঘটনায় ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তার মধ্যে ৩২ লাখ টাকা ক্ষতিপূরণ হাতে পেয়েছেন আওলাদ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট এমাদুল হক বশির। বিষয়টি গতকাল সোমবার হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে জানানো হয়। একই সাথে ক্ষতিপূরণ চেয়ে করা রিট আবেদনের ওই মামলা আর পরিচালনা করবেন না বলেও আদালতকে জানানো হয়। এর ফলে প্রথম কোনো আসামি বিনা অপরাধে জেল খাটার ঘটনায় ক্ষতিপূরণ পেলেন।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন