সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাজশাহী মহানগরীতে দেশীয় অস্ত্রসহ দুই জন গ্রেফতার

Paris
Update : রবিবার, ৩১ জুলাই, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে দেশীয় অস্ত্র-সহ দুই জনকে গ্রেফতার করেছে আরএমপি’র শাহ্মখদুম থানা পুলিশ। গ্রেফতারকৃরা হলো, মো: সোনারুল (৩৮) ও মো: সাইদুর রহমান (৪২)। সোনারুল রাজশাহী মহানগরীর শাহ্মখদুম থানার পবা নতুনপাড়ার মোহাম্মদ আলীর ছেলে ও সাইদুর রহমান একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই ২০২২ সন্ধ্যা ৭টায় শাহ্মখদুম থানার অফিসার ইনচার্জ জনাব মো: মেহেদী হাসানের নেতৃত্বে এসআই মো: জাহিদ হাসান ও তার টিম থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পবা নতুন পাড়ার সোনারুলের বাড়িতে কতিপয় ব্যক্তি অস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান করছে। উক্তসংবাদের পরিপেক্ষিতে থানা পুলিশের ঐ টিম পবা নতুন পাড়ার সোনারুলের বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি সোনারুল ও সাইদুরকে আটক করে। এসময় আসামিদের কাছ থেকে একটি লোহার তৈরি তলোয়ার, দুইটি রামদা ও দুইটি জিআই পাইপ উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris