সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাজশাহীতে জেলা পরিষদের জায়গায় কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে হাইকোর্টের স্থিতিবস্থা

Paris
Update : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীতে জেলা পরিষদের জায়গায় কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে স্থিতি অবস্থা দিয়েছে হাইকোর্ট। গত বুধবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে জেলা পরিষদের জায়গা দখল ও স্থাপনা ভেঙে ফেলার অভিযোগ এনে রাজশাজী জেলা পরিষদের নির্বাচিত সদস্য গোলাম মোস্তফা হাইকোর্টে রিট পিটিশন করেন। শুনানি শেষে বিচারপতিরা এই আদেশ দেন। সেই সঙ্গে আদালত উল্লেখ করেছেন, আইন মেনে জেলা পরিষদের মালিকানায় থাকা সার্ভে ইন্সটিটিউটের জায়গায় থাকা স্থাপনা অপসারণ, দখল ও ভাঙা হয়নি।

বিবাদী পক্ষকে ওই জায়গায় আর কোনো স্থাপনা নির্মাণ না করতে রুল জারি করেন। পাশাপাশি তাদের এই কার্যক্রম কোনো অবৈধ হবে না-তা জানতে চেয়ে মন্ত্রী পরিষদ সচিব, ভূমি সচিব, আইন সচিব, স্থানীয় সরকারের সিনিয়র সচিব, রাজশাহী বিভাগীয় কমিশনার, নগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি) বোয়ালিয়া, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নামে রুলনিশি জারি করেন। বাদীপক্ষে হাইকোর্টে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট দেওয়ান মো. আবু ওবায়েদ হোসাইন।

অ্যাডভোকেট দেওয়ান মো. আবু ওবায়েদ হোসাইন জানান, বিবাদীদের বিরুদ্ধে রুলনিশি জারি করা হয়েছে। এছাড়া বিববাদীপক্ষ ওই জায়গায় যাতে প্রবেশ না করে, সেজন্যও আদালত নির্দেশনা দিয়েছেন। উল্লেখ্য, কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের কথা বলে জেলা পরিষদের মালিকানায় থাকায় সার্ভে ইন্সটিটিউটের জায়গাটি দখলে নেয় সিটি করপোরেশন। সেখানে থাকা স্থাপনা ভেঙে ফেলে। এরপরই হাইকোর্টে রিট পিটিশন করে জেলা পরিষদ।


আরোও অন্যান্য খবর
Paris