সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বাগমারায় মৎস্য সপ্তাহে মোবাইল কোর্ট দুই ব্যবসায়ীর জরিমানা

Paris
Update : বুধবার, ২৭ জুলাই, ২০২২

মচমইল থেকে সংবাদদাতা : “নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগমারায় পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২। গত ২৩ জুলাই থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ চলবে ২৯ জুলাই পর্যন্ত। মৎস্য সপ্তাহে জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার তাহেরপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান।

এ সময় মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এবং মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এদিকে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ এর আলোকে দুটি মৎস্য খাদ্য বিক্রেতার নিকট থেকে ৩০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। মৎস্য খাদ্য বিক্রির জন্য লাইসেন্স না নেয়া এবং লাইসেন্স নবায়ন না করা ও মৎস্য খাদ্যের প্যাকেটে যথাযথ লেভেলিং না থাকায় এই জরিমনা করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিম সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris