সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

মান্দায় ৮ লাখ টাকার নিষিদ্ধ জাল আটক

Paris
Update : বুধবার, ২৭ জুলাই, ২০২২

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮ লাখ টাকার বিভিন্ন ধরণের নিষিদ্ধ জাল আটক করা হয়েছে। এর মধ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ৩ হাজার মিটার কারেন্ট ও ২০০ মিটার রিং জাল। একই সঙ্গে পাঁচটি কচাল জাল আটকসহ জড়িতদের কাছ থেকে আদায় করা হয়েছে ৫০ হাজার টাকা জরিমানা। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত আত্রাই নদে ভ্রাম্যমান আদালতের অভিযানে এসব নিষিদ্ধ জাল আটক করা হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী বলেন, জাতীয় মৎস্য সপ্তাহের নির্ধারিত কর্মসূূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুর থেকে আত্রাই নদের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩ হাজার মিটার কারেন্ট জাল, ২০০ মিটার রিং জালসহ ৫টি কচাল জাল আটক করা হয়। একই সঙ্গে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ নিধনের দায়ে জড়িতদের কাছ থেকে ৫০ হাজার জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ বলেন, অভিযানে আটক করা কারেন্ট ও রিং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় মান্দা থানার সহকারী উপপরিদর্শক নান্নু মিয়া, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মাহবুবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris