১৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জিমে গিয়ে ব্যায়াম করে বিড়াল

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: হাসতে হাসতে শেখা
জিমে গিয়ে ব্যায়াম করে বিড়াল
বিজ্ঞাপন

বিড়াল: তোমার বয়স কত?
হাতি: ৫ বছর।
বিড়াল: কিন্তু তুমি দেখতে তো অনেক বড়।
হাতি: আমি পুষ্টিকর খাবার খাই, তা তোমার বয়স কত?
বিড়াল: ১০ বছর।
হাতি: কীভাবে? তুমি তো দেখতে অনেক ছোট।
বিড়াল: আমি নিয়মিত জিমে গিয়ে ব্যায়াম করি!

****

রুমি তার দিদি সুতপাকে বলছে-
রুমি: দিদি, তুই সব সময় বাবার কাছে নিজের জন্য জিনিস চাস। আমার জন্য কিছুই চাস না।
সুতপা: ওমা! কই, চাই তো!
রুমি: কী চাস?
সুতপা: তোর জন্য খুব হ্যান্ডসাম আর বড়লোক একজন দুলাভাই চাই!

****

গান শুনে বারান্দায় যাওয়ার কারণ
বড় বোন ঘরে বসে গান গাইলেই ছোট বোন বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে-
বড় বোন: আচ্ছা, আমি যখন গান করি; তখন তুই বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকিস কেন?
ছোট বোন: আমি যে গান গাইছি না, সেটা অন্যদের বোঝানোর জন্য।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন