২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

মহিলা ও বাস কন্ডাক্টার হাসির গল্পঃ-

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২, ১২:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: হাসতে হাসতে শেখা
মহিলা ও বাস কন্ডাক্টার হাসির গল্পঃ-
বিজ্ঞাপন

এক মহিলা ১০-১২ জন বাচ্চা নিয়ে একটি বাসে উঠল। কিন্তু বাসে উপচে পড়া ভিড়। কোথাও জায়গা নেই। এই দেখে বাসের সিটে বসে থাকা এক মহিলা অন্য আরেক মহিলাকে-

-আঃ মরণ, এমনিতেই এত গরম তার উপর এত গুলো রেজগী নিয়ে রাস্তায় কে আসে ভাই?

– হ্যাঁ রে ঠিকই বলেছিস। মানুষ আজকাল এত রেজগী কোথা থেকে যে জোগাড় করে, তা কিছুই বুঝতে পাড়ি নে।

এটি শুনে সেই বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকা মহিলাটি রেগে গেলেন-

-এই যে দিদি, ভদ্রতা শেখেন নি, আমার বাচ্চাদের দেখে কি আপনাদের রেজগী মনে হয়?

– তাই তো মনে, হচ্ছে। আপনাদের জন্যই দেশের জনসংখ্যা বেড়েই যাচ্ছে।

ঝগড়ার সৃষ্টি হচ্ছে দেখে, কন্ডাক্টার এগিয়ে এসে বললেন, দিদি দেখি আপনাদের ভাঁড়াটা। সেই দাঁড়িয়ে থাকা মহিলাটি মাত্র পাঁচটাঁকা দিলেন।

কন্ডাক্টার-আরে দিদি ভাঁড়া তো, ৩০ টাঁকা, আপনি মোটে পাঁচ টাঁকা দিলেন, তাও আবার এতগুলো বাচ্চা নিয়ে আপনার কি কোনো হিসেব- টিসেব নেই নাকি?

এটি শুনে মহিলাটি বলল- এই যে দাদা, আমাকে হিসেব দেখাতে আসবেন নে, পাঁচটাকা দিয়ে একটা পোষ্ট কার্ড যদি গোটা ভারত ঘুরতে পাড়ে, তাহলে আমি পাঁচটাকা দিয়ে সামান্য ঘটিকলিবান্দুরি মোড় যেতে পাড়ব না? হিসেব টিসেব তো আপনার দেখছি নে।

কন্ডাক্টার বুঝলেন, এই মহিলার সাথে কথা বলা বৃথা। কিছুক্ষণ পড় তিনি বললেন- এই যে দিদি আপনার ঘটিকলিবান্দুরি মোড় চলে এসেছে, আপনার সব রেজগী নিয়ে নেমে পড়ুন দেখি।

মহিলাটি বাস থেকে নামতেই, কন্ডাক্টার মহিলাটির দুই গালে ইয়া সাপাত সাপাত করে দুইটা চড় বসিয়ে দিলেন। এতে মহিলাটি রেগে গিয়ে বললেন- “এটা কি ধরনের অসভ্যতামি দাদা?”

কন্ডাক্টার- না, দিদি, আপনি তো পাঁচটাকা দিয়ে টিকিট কাটলেন, কিন্তু স্ট্যাম্প তো দেওয়া হয়নি তাই দুটা স্ট্যাম্পও দিয়ে দিলাম, যাতে আপনার ঘুরতে সুবিধা হয়।

এই চলো চলো, বাস ছাড়ো।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন