সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর শেরে বাংলা ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা-সামাজিক মুক্তির অগ্রদূত : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট থেকে পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক গ্রহণ করলেন রাসিক প্রশাসক দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার

বাড়ি বিক্রির বিজ্ঞাপন

Paris
Update : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২


পত্রিকায় বাড়ি বিক্রির বিজ্ঞাপন দেখলেন এক দম্পতি। তারা এলেন বাড়ি কিনতে। বাড়ির মালিক বললেন—

মালিক: বাড়ি বিক্রি করব না।
ক্রেতা: সে কী? তবে বিজ্ঞাপন দিয়েছিলেন কেন?
মালিক: বিজ্ঞাপন আমি দিলেও, লিখেছে তো কোম্পানির লোক।
ক্রেতা: কিন্তু আপনার কথামতোই তো লিখেছে।
মালিক: তা লিখেছে। কিন্তু পড়ে মনে হচ্ছে বাড়িটা সত্যিই লোভনীয়। তাই আমি এবং আমার স্ত্রী ঠিক করেছি, বাড়িটা আর বিক্রি করব না।

****

মানুষ না আরসোলা
দুই মাতাল বন্ধুর মধ্যে সুখ দুঃখের কথা হচ্ছে—
১ম মাতাল: তুই মানুষ না আরসোলা?
২য় মাতাল: মানুষ।
১ম মাতাল: কী করে বুঝলি?
২য় মাতাল: আরসোলা হলে তো আমার স্ত্রী আমাকে ভয় পেত।

****

বস নিজেই যখন জব্দ হয়
অফিসে কাজে গাফিলতির কারণে বস বেশ রেগে আছেন মোকলেসের ওপর। বস মোকলেসকে ডেকে বললেন—
বস: সব কাজই নষ্ট করে ফেলেছেন আপনি।
মোকলেস: মাথা নিচু করে আছে।
বস: এই অফিসে একটা গাধা আছে, আপনি জানেন?’
মোকলেস: না, স্যার।
বস: নিচে কী দেখছ, আমার দিকে তাকাও।


আরোও অন্যান্য খবর
Paris