সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাজশাহী মহানগরীতে ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

Paris
Update : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ৫৩ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামি, মো: সাব্বির আহমেদ নাহিদ (২৮)। সে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর থান্দার পাড়ার মো: সাজ্জাদ হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ২০ জুলাই ভোর সাড়ে ৪টায় (১৯ জুলাই দিবাগত রাত) উপ-পুলিশ কমিশনার জনাব মো: আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: রবিউল ইসলাম ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।

এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানার চর-শ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সাব্বির আহমেদ নাহিদকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামি মুক্তার হোসেন কৌশলে পালিয়ে যায়। অভিযানে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২৫ বোতল ও পলাতক মাদক ব্যবসায়ীর ফেলে যাওয়া ২৮ বোতল-সহ ৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris