২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় পৃথক অভিযানে ২ জন গ্রেপ্তার

প্রকাশিত: ২১ জুলাই ২০২২, ১২:০৯ অপরাহ্ণ | বিভাগ: আইন-আদালত
বাগমারায় পৃথক অভিযানে ২ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : বাগমারায় পুলিশের অভিযানে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক সহ সাকোঁয়া শিকদারী গ্রামের মৃত আশিক আলীর ছেলে মাহবুর রহমান। মাদক উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে পরোয়ানাভুক্ত আসামী ভবানীগঞ্জ চাঁনপাড়া মহল্লার আছির উদ্দীনের ছেলে মামুনুর রশিদ। মঙ্গলবার রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন