সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাজশাহীতে পুলিশি অভিযানে গ্রেফতার ২৩, মাদক উদ্ধার

Paris
Update : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় চালানো এ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) রফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এদের মধ্যে বোয়ালিয়া থেকে চারজন, রাজপাড়া থেকে চারজন, চন্দ্রিমা থেকে দুজন, কাটাখালী থেকে একজন, বেলপুকুর থেকে একজন, শাহ মখদুম থেকে একজন, পবা থেকে দুজন, কাশিয়াডাঙ্গা থেকে দুজন, দামকুড়া থেকে একজন ও ডিবি পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারদের মধ্যে সাতজন ওয়ারেন্টভুক্ত আসামি। বাকি ১৩ জনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য অপরাধে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে প্রায় ৩৮ গ্রাম হেরোইন, ১০ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫০ পিস ট্যাপেন্টাডল, ৭৫ গ্রাম গাঁজা ও দুটি গাঁজার গাছ উদ্ধার হয়।


আরোও অন্যান্য খবর
Paris