সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

চারঘাটে চেক জালিয়াতির চারটি মামলায় প্রধান শিক্ষক কারাগারে

Paris
Update : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে চেক জালিয়াতির চার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমদাদুল হককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল সোমবার (১৮ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। ইমদাদুল হক উপজেলার নিমপাড়া গ্রামের মৃত আতাহার আলীর ছেলে। তিনি নিমপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা যায়, স্থানীয় একাধিক ব্যক্তির কাছে থেকে তিনি চাকুরি দেওয়াসহ বিভিন্ন প্রলোভনে চেকের মাধ্যমে টাকা নিয়ে আত্মসাৎ করেছিলেন। পরে ভুক্তভোগীরা আদালতে মামলা দায়ের করলে চারটি মামলায় তাঁরা সাজা হয়। পুলিশ জানায়, ইমদাদুল হক চারটি চেক জালিয়াতির মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী। এর মধ্যে একটি মামলায় ২০ লক্ষ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, একটিতে ১৩ লক্ষ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, একটি মামলায় সাড়ে ৮ লক্ষ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। এ বিষয়ে চারঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন, এখন পর্যন্ত ইমদাদুল হক গ্রেপ্তারের বিষয় তাকে কেউ কিছুই জানায়নি। এজন্য কি কারণে তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন সে বিষয়ে কিছু জানা নেই তাঁর। তবে বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris