সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

নারীসহ পাচার হওয়া ৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

Paris
Update : সোমবার, ১৮ জুলাই, ২০২২

চাকরির প্রলোভনে দুই বছর আগে ভারতে পাচারের শিকার হওয়া বাংলাদেশি দুই পুরুষ ও এক নারীকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। গত শনিবার সন্ধ্যায় ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়। পাচারের শিকার তিনজন হলেন- ফরিদপুর জেলার সদর উপজেলার পূর্বগঙ্গা বারদী গ্রামের জীতেন্দ্রনাথ সরকারের ছেলে রতন চন্দ্র দাস (২৯), একই এলাকার খোরশেদ শেখের মেয়ে তৃষা আক্তার সোনিয়া (৩৪) ও কুষ্টিয়া জেলার সদর উপজেলার খাজানগর গ্রামের মতি শেখের ছেলে আলমগীর হোসেন (২৩)। -এফএনএস

 

জানা যায়, দালালের খপ্পরে পড়ে ভালো কাজ পাওয়ার আশায় দুই বছর আগে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যান তারা। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে তাদের ঠাঁই হয় মানবাধিকার সংস্থা ‘ফরেন ডেনটোয়েন সন্ধিকপা সেন্টার হোমে’। এরপর দুদেশের সরকারের চিঠি চালাচালির মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পান। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের কার্যক্রম শেষে ফেরত আসা তিন বাংলাদেশিকে বেনাপোল চেকপোস্ট থেকে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি এনজিও সংস্থা গ্রহণ করেছে। এনজিওটির বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, ফেরত আসা বাংলাদেশিরা পাচারকারীদের শনাক্ত করতে পারলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris