২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ঘাম শরীরের জন্য ভালো না খারাপ?

প্রকাশিত: ১৭ জুলাই ২০২২, ৮:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
ঘাম শরীরের জন্য ভালো না খারাপ?
বিজ্ঞাপন

ঈদের পর থেকেই তীব্র তাপদাহে জনজীবনে বেড়েছে দুর্ভোগে। বাংলাদেশের মত উষ্ণ আবহাওয়ার দেশে প্রচণ্ড গরমের শিশু, বৃদ্ধ থেকে শুরু করে কর্মজীবী মানুষেরা অস্বস্তিতে পড়েছেন। যদিও শ্রাবণ মাস চলছে তারপরেও গণপরিবহনে ওঠলেই ঘাম হচ্ছে। কারও কারও আবার ঘাম তুলনামূলক বেশি হয়। সকালে অফিস পৌঁছনোর আগেই অতিরিক্ত ঘামে কাপড় ভিজে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ার অভিজ্ঞতা হয়তো অনেকেরই আছে। কিন্তু ঘাম নিয়ে অস্বস্তিতে থাকার কারণ নেই। বরং জেনে রাখা জরুরি যে, ঘাম হওয়া কত ক্ষেত্রে ভালো। কী কারণে ঘাম হওয়া শরীরের জন্য ভালো, জেনে নিন। -এফএনএস

 

ঘামের সঙ্গে শরীরের অনেক দূষিত পদার্থ বেরিয়ে যায়। মাদক দ্রব্যও যদি সেবন করে থাকেন, তাও আবার বেরিয়ে যায় ঘামের সঙ্গে।। ফলে শরীর পরিষ্কার হয়। ওজন ঝরতে শুরু করে দ্রুত। শরীরের ওজনের একটি বড় অংশ হলো পানির জন্য। যত বেশি ঘাম হবে, পানির ওজন ততটাই কমতে থাকবে শরীর থেকে। তাই ঘাম ওজন কমানোর জন্য জরুরি। ঘাম ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণুর থেকে শরীরকে বাঁচাতে সাহায্য করে। যত ঘাম হয়, ততই রোমকূপগুলো খুলতে থাকে। ফলে ত্বক জমে থাকা ধুলা ময়লা বেরিয়ে যায়। ঘাম হলে ত্বকে রক্ত চলাচলও বাড়ে। এর ফলে ত্বকের ঔজ্জ্বল্য বেড়ে যায়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন