সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

জমি উদ্ধার-নিরাপত্তা জন্য সহায়তা চাইলেন রাতুল

Paris
Update : বুধবার, ১৩ জুলাই, ২০২২

স্টাফ রিপোর্টার : নিজের ফুপুর দখলে থাকা জমি উদ্ধারের জন্য সবার সহায়তা চেয়েছেন রাতুল দেব। ১২ জুলাই সকালে সুলতানাবাদে পরিবর্তন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি তার পৈত্রিক জমি উদ্ধারের জন্য সবার সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনি তার এবং তার পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের সহায়তা চান। ঢাকার একটি চার্টাড একাউন্ট ফার্মে কর্মরত রাতুল জানান, তার পিতা সঞ্জয় কুমার দেব ১৯৯৫ সালে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। তিনি ছাড়াও অন্তরা দেব নামের এক বোন রয়েছে।

 

তার পিতার নামে থাকা ৮৭ শতক জমি রয়েছে পুঠিয়ার কান্দ্রা এলাকায়। তার দাদি বুলু রানি দেব এটি দেখা শোনা করতেন। ২০০২ সালে তাদের অজান্তে ভূয়া দলিলে এই জমি ফুপু রত্না ভট্টাচার্যকে লিখে দেন তিনি। রাতুল ও তার বোন এসময় নাবালক ছিলেন। এ বিষয়ে একটি মামলা রয়েছে। এই কারনে তিনি নানাভাবে হুমকির মুখে পড়েছেন। সম্প্রতি তাকে প্রাননাশেরও হুমকি দেয়া হয়েছে। এ বিষয়ে রত্না ভট্টাচার্যের সাথে যোগাযোগ করলে তিনি বলেন তিনি কাউকে হুমকি ধামকি দেন নি। তিনি কারো সম্পত্তি দখল করেন নি। সংবাদ সম্মেলনে রাতুল দেবের সঙ্গে তার মা সীমা খাঁ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris