বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

Paris
Update : শনিবার, ৯ জুলাই, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ বৃহস্পতিবার (০৭ জুলাই) রাত থেকে শুক্রবার (০৮ জুলাই) দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। চোর চক্রের আরও সদস্যকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। তথ্যটি নিশ্চিত করেন, সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন। আটককৃত ০৫ চোর চক্রের সদস্য হলেন, শিবগঞ্জ উপজেলার একবরপুর জব্বার বিশ্বাসটোলা গ্রামের ইদু ওরফে ইদুলের ছেলে শিমুল উরফে রাজু(২৫), গোমস্তাপুর উপজেলার বেগমনগর গ্রামের আমিরুল ইসলামের আওয়াল আলী (২৫), শিবগঞ্জ উপজেলার রসুনচক গ্রামের ইব্রাহিম আলীর ছেলে খালেদ (২২), একই গ্রামের শমসের আলীর ছেলে মো. মকিম (২৮) ও মনাকষা গ্রামের সন্তোষ সাহার ছেলে সজিব সাহা (২৭)।

 

পুলিশ জানায়, সদর মডেল থানা পুলিশের অভিযানে শিবগঞ্জ এর বিভিন্ন এলাকা হতে তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুই চোর শিমুল ওরফে রাজু ও আউয়ালকে একটি চুরি করা মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যে অন্য তিন চোর চক্রের সদস্যকে আটক করা হয়। এসময় সদর উপজেলার টিকরামপুর ও রানীহাটি গ্রামের দুইটি বাড়ী হতে চুরি হয়ে যাওয়া দুটিসহ মোট চারটি মোটরসাইকেল, একটি এলইডি টিভি, দুটি মোবাইলফোনসহ বিভিন্ন ধরণের কাসার বাসনকোসন উদ্ধার করে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন মুঠোফোনে বলেন, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিবের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) মো. আতোয়ার রহমান। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আরও চোর চক্রের সদস্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris