সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

যাত্রী সেজে বাসে উঠে চালককে ৪ হাজার টাকা জরিমানা

Paris
Update : শনিবার, ৯ জুলাই, ২০২২

পাবনার কাজীরহাট ঘাট-পাবনা রুটে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগে এক বাসচালককে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাজীরহাট বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার এ তথ্য জানান বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কোরবানির ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে কাজীরহাট-পাবনা রুটে পাবলিক বাসে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে বলে কয়েকজন যাত্রী মোবাইল ফোনে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্নাকে জানান। অভিযোগ পাওয়ার পর তিনি গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাজীরহাট ঘাটে পৌঁছান। -এফএনএস

 

এরপর টার্মিনাল থেকে সাধারণ যাত্রী বেশে বাসে ওঠেন। এ সময় তার সঙ্গে সাধারণ পোশাকে আমিনপুর থানার কয়েকজন পুলিশ সদস্য ছিলেন। বাস সুপারভাইজার সব যাত্রীর কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করা শুরু করেন। বেশি ভাড়া আদায়ের বিষয়টি হাতেনাতে প্রমাণ পাওয়ার পর সুপারভাইজারের কাছে এর কারণ জানতে চান নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি কোনো সদুত্তর দিতে ব্যর্থ হন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না গাড়িতেই ভ্রাম্যমাণ আদালত গঠন করেন। সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাসচালক মিন্টু মিয়াকে চার হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না বলেন, যাত্রীদের স্বার্থে ঈদের আগে ও পারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরোও অন্যান্য খবর
Paris