সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

পাঁচ হাজার ইয়াবাসহ গ্রেফতার হলেন এক পুলিশ কনস্টেবল

Paris
Update : শনিবার, ৯ জুলাই, ২০২২

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে ৫ হাজার ২৬০টি ইয়াবাসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ শাখার (সিটিএসবি) এক কনস্টেবলসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পূর্ব গেটের কেনটাকী রেস্টুরেন্টের নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিটিএসবি কনস্টেবল উপল চাকমা (৪৫), নান্টু দাশ (৪২), মো. কামরুল ইসলাম (৩০) ও মো. গিয়াসউদ্দিন (৪২)। গতকাল শুক্রবার (৮ জুলাই) সকালে র‌্যাব-৭ এর উপপরিদর্শক সজীব কুমার দাশ বাদী হয়ে পাঁচলাইশ থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, গতকাল শুক্রবার সকালে আসামিদের চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। -এফএনএস

 

সাত হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার: এদিকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকার বিলাসবহুল একটি ভবন থেকে ৭ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার বিকেল পৌনে তিনটার দিকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম রাউজান গ্রামের মো. সেলিম উদ্দিন (৫০) ও রাউজানের ঢেউয়া পাড়া গ্রামের মো. ইসমাইল (৪২)। র‌্যাব সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট আবাসিক এলাকার ফয়সাল টাওয়ারে অভিযান চালানো হয়। এ সময় ওই দুই ব্যক্তির বাসার ওয়্যারড্রব ও নিচতলায় রাখা মোটরসাইকেলের সিটের ভেতর থেকে সাত হাজার ইয়াবা জব্দ করা হয়। এ সময় মাদকদ্রব্য মজুত রাখার অপরাধে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গ্রেপ্তার দুই ব্যক্তি দীর্ঘদিন কক্সবাজার থেকে সরবারহকারী চক্রের মাধ্যমে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। তাদের কাছ থেকে জব্দ করা ইয়াবার মূল্য আনুমানিক ২১ লাখ টাকা।


আরোও অন্যান্য খবর
Paris