সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৩ জন সদস্য গ্রেফতার

Paris
Update : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে ইমো হ্যাকিং চক্রের তিনজন প্রতারক গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৭ জুলাই ২০২২) ভোর রাতে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর বিল (বালিয়াপুকুর) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চামটিয়ার ইউনুস আলীর ছেলে মহিদুল ইসলাম (৩১), ভাটপাড়ার শহিদুল মহলদারের ছেলে সোহাগ আলী ওরফে হিরো (১৯) ও রামকৃষ্ণপুরের সেকেন্দার আলীর ছেলে শমজান আলী (২৫)। সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বলেন, বৃহস্পতিবার ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া হতে বিলমাড়িয়াগামী পাকা রাস্তার মাহারাজপুরের বিল (বালিয়াপুকুর) মোড় এলাকায় তিনিসহ কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।

 

মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমো হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় তাদেরকে গ্রেপ্তার করেন। এ সময় সিমকার্ডসহ ৫টি মোবাইল সেট ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের ইমো হ্যাক করে এবং পরবর্তীতে তাদের পরিচিতজনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২০/২৪/৩৪/৩৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে বৃহস্পতিবার সকালে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris