মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পুলিশের অভিযানে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে নিয়মিত মামলায় উপজেলার তাহেরপুর পৌরসভার চৌকিরপাড়া মহল্লার জলিল উদ্দীনের ছেলে সবুজ আলম। সেই সাথে মাদকসহ গোপালপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে রাজু এবং নরদাশ গ্রামের আব্দুল করিমের ছেলে আফজাল হোসেন। মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সে নরদাশ গ্রামের খবিরের ছেলে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ।