বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

বাঘায় এক ব্যবসায়ীর জরিমানা

Paris
Update : শনিবার, ২ জুলাই, ২০২২

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় পরিমানে কম দেওয়ায় এক জ্বালানী তেল ব্যবসায়ির জরিমানা করা হয়েছে। শুক্রবার(১লা জুলাই) দুপুর তিনটায় মনিগ্রাম বাজারের ‘মেসার্স রিয়াজ অয়েল সেন্টারে’ অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুয়েল আহমেদ। ভুক্তভূগী ও সংশ্লিষ্ঠ সূত্রে জানা যায়, এদিন মনিগ্রাম এলাকার আশিক নামের এক যুবক উল্লেখিত দোকান (রিয়াজ অয়েল সেন্টার) থেকে ২লিটার পেট্রোল কেনেন। কেনার সময় সে এক লিটার মোটর সাইকেলে নেন এবং আরেক লিটার একটি এক লিটার পরিমাপের বোতলে দেবার জন্য বলেন। কিন্তু দোকানি এনামুল হক তা দিতে অসম্মতি প্রকাশ করেন। তার অসম্মতিকে উপেক্ষা করে আশিক নিজেই বোতলে পেট্টোল ঢেলে লক্ষ্য করেন,প্রায় দুইশ গ্রাম মতো কম হচ্ছে। কমের বিষয়ে জানতে চাইলে দোকানি এনামুল তাকে বিষয়টি চেপে যাবার জন্য অনুরোধ করেন। কিন্তু আশিক তার অনুরোধ উপেক্ষা করে প্রথমে ৯৯৯ ও পরে উপজেলা নির্বাহী অফিসারকে ফোন করে বিষয়টি অবগত করেন।পরে ইউএনও শারমিন আখতারের নির্দেশনায় সহকারি কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুয়েল আহমেদ দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার ২০০৯/৪৬ ধারা অনুযায়ী আট হাজার টাকা জরিমানার রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর জরিমানার টাকা নগদ আদায় করা হয়। এ সময় ৫ লিটারের ১টি ও ১ লিটারের ১টি পরিমাপের দ্রব্য জব্দ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris