বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

বাগমারায় ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেপ্তার

Paris
Update : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

মচমইল থেকে সংবাদদাতা : বাগমারায় পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ১ আসামীসহ ধর্ষণ চেষ্টা মামলার আরেক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়েরকৃত মামলায় উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের জিল্লুর মোড় এলাকার জামেদ আলী (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা সূত্রে পুলিশ জানায়, গত ২০ জুন রাতে গ্রেপ্তারকৃত জামেদ আলী তার বাড়ির পাশের (৩২) বছর বসয়ী এক সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টা করে। ওই ঘটনায় গত ২৬ জুন বাগমারা থানায় জামেদ আলীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন গৃহবধূ। ওই মামলায় গত মঙ্গলবার রাতে জামেদ আলীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

জানাগেছে, ওই গৃহবধূর স্বামী অন্যের ট্রাকে চালকের কাজ করে। সে কারনে প্রায় দু এক দিন বাড়িত আসতে পারেন না। সেই সুযোগে গ্রেপ্তার জামেদ আলী মাঝে মধ্যেই গৃহবধূকে অবৈধ প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি ওই গৃহবধূ জামেদ আলীর স্ত্রীকে জানালেও তেমন কোন কাজ হয়নি। ধর্ষণ চেষ্টার শিকার ওই গৃহবধূ ও জামেদ আলী দুসম্পর্কের শালী-দুলাভাই বলে জানাগেছে। স্বামী বাড়িতে না থাকলে প্রায় ৭ বছর বয়সী সন্তানকে নিয়ে একায় বাড়িতে থাকতেন গৃহবধূ। মামলার বাদী ওই গহবধূ পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে যে গ্রেপ্তার জামেদ আলী রাতে তার বাড়িতে গোপনে প্রবেশ করে।

 

সে সময় বাড়িতে কেউ না থাকায় পিছন দিক দিয়ে জড়িয়ে ধরে এবং জোর পূর্বক পাইজামার ফিতা খুলে ফেলা। পরবর্তীতে নিজের ইজ্জত বাঁচাতে আত্মচিৎকার দেয় গৃহবধূ। পরে পালিয়ে যায় জামেদ আলী। এদিকে এমন অভিযোগের সত্যতা যাচাই করতে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনে ঘটনার সত্যতা পাওয়ার পরই মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ওই মামলার তদন্ত কর্মকর্তা হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাসুদ করিম।

 

অপরদিকে অন্য মামলার পরোয়ানাভুক্ত আসামী সোনাডাঙ্গা গ্রামের বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।


আরোও অন্যান্য খবর
Paris