২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অর্থ পাচারকারীদের খেলাপি ঋণ পুনঃতফসিল খতিয়ে দেখার নির্দেশ

প্রকাশিত: ২৯ জুন ২০২২, ৪:২৬ অপরাহ্ণ | বিভাগ: আইন-আদালত
অর্থ পাচারকারীদের খেলাপি ঋণ পুনঃতফসিল খতিয়ে দেখার নির্দেশ
বিজ্ঞাপন

এফএনএস : অর্থ পাচারকারীদের খেলাপি ঋণ পুনঃতফসিলের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের দেওয়া সুবিধা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) খতিয়ে দেখতে বলেছেন হাইকোর্ট। ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে গতকাল মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত শুনানিতে আদালত এ কথা বলেন।

 

এ সময় আদালত দুদক আইনজীবীকে উদ্দেশে বলেন, আমরা এখনই কোনো আদেশ দিচ্ছি না। তবে এটি আইনের লঙ্ঘন কি না আপনারা খতিয়ে দেখেন। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আমি রিপোর্টটি পড়েছি। বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত মানিলন্ডারিংকে উৎসাহিত করবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন