২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

বন্যার আগে ও পরে করনীয়

প্রকাশিত: ২৬ জুন ২০২২, ৫:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
বন্যার আগে ও পরে করনীয়
বিজ্ঞাপন

এফএনএস : বন্যা আসার আগেই শুকনা খাবার চিড়া, মুড়ি-খই, হাই প্রোটিনযুক্ত বিস্কুট, দিয়াশলাই, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ফিটকিরি, মশার কয়েল, দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পলিথিনে মুড়িয়ে ভালো করে রেখে দিন।
♦গর্ভবতী, শিশু ও বৃদ্ধদের উঁচু স্থানে রাখার ব্যবস্থা করুন। বন্যার পানি ওঠেনি এমন কোনো আত্মীয়ের বাড়িতে তাদের রেখে আসতে পারেন।
♦ শিশুদের বন্যার পানিতে খেলতে দেবেন না।

 

♦অনেক মৃত প্রাণী পচে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত করে। সেই সঙ্গে বিভিন্ন ধরনের জীবাণু ছড়িয়ে পড়ে। মৃতদেহ মাটির তিন মিটার নিচে পুঁতে ফেলতে হবে। খালি হাতে মৃতদেহ ধরবেন না।

♦গ্যাসলাইন ও বিদ্যুৎলাইন বন্ধ করে দিন। বাড়িতে ফেরার পর এগুলো ঠিক আছে কি না তা সতর্কতার সঙ্গে পরীক্ষা করুন।
♦টিউবওয়েলের মুখ পলিথিন দিয়ে শক্ত করে বেঁধে দিন। পানি নেমে যাওয়ার পর নলকূপের
পরিষ্কার পানি না আসা পর্যন্ত পানি চেপে ফেলে দিন।

♦নানা অসুখের কারণ হতে পারে বন্যার পানিতে কার্পেট, ঘর, বিছানাপত্রসহ অন্যান্য ডুবে যাওয়া আসবাবে জন্মানো ছত্রাক। পানি নেমে যাওয়ার পর ছিদ্রযুক্ত বা স্পঞ্জি জিনিসপত্রগুলো যেমন কার্পেট ফেলে দিন।

♦বাড়ির দেয়ালগুলোয় জমে থাকা শেওলা শক্ত ব্রাশ দিয়ে ঘষে তুলে সেগুলো সাবান পানিতে রেখে ফেলে দিন। এরপর দেয়াল পানি দিয়ে ধুয়ে ফেলুন। এক গ্যালন পানিতে এক কাপের এক-চতুর্থাংশ ব্লিচিং পাউডার দিয়ে দ্রবণ তৈরি করার পর সেই দ্রবণ দেয়ালগুলোতে দিয়ে পাঁচ মিনিট ধরে অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

 

♦বাসার সব কাপড়চোপড় গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
♦আসবাব যেগুলো ফেলে দেওয়া সম্ভব সেগুলো ফেলে দিন, না হলে রোদে কয়েক দিন ধরে শুকানোর পর ব্যবহার করতে পারেন।
লেখক : কনসালট্যান্ট ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার, গুলশান-২, ঢাকা ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন