সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

অটোরিক্সা চুরি করে পালানোর সময় ১১ মামলার আসামী আটক

Paris
Update : শনিবার, ২৫ জুন, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে অটোরিক্সা চুরি করে পালানোর সময় স্থানীয় জনতার সহায়তায় ১১ মামলার আসামিকে আটক করেছে আরএমপি’র পবা থানা পুলিশ। গ্রেফতারকৃত মো: বিপুল বিশ্বাস (৩৭), সে পাবনা জেলার ঈশ্বরদী থানার পিয়ারাখালী পশ্চিম টেংরী কাচারীপাড়ার মো: আব্দুর রাজ্জাক ওরফে রাজা বিশ্বাসের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর পবা থানার মধুসুধনপুরের মৃত রফিকুল ইসলামের ছেলে সোহেল রানা গত ২৩ জুন দুপুর ১.৩০ টায় পবা থানার নওহাটা ছাগলহাটে মসজিদের সামনে তার ব্যাটারী চালিত অটোরিক্সা রেখে নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে যায়। দুপুর পৌনে ২ টায় নামাজ শেষ করে মসজিদের বাহিরে এসে দেখে তার অটোরিক্সাটি নাই। সে তার আত্বীয়-স্বজনের সহায়তায় অটোগাড়ি খোঁজাখুঁজি শুরু করে।

 

পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৬ টায় বরইকুড়ি গ্রামের রাস্তা দিয়ে অটোরিক্সাটি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতায় সহায়তায় পবা থানা পুলিশ আসামি বিপুলকে চোরাই অটো-সহ আটক করে। এসময় আসামির কাছ থেকে দুইটি অটোর চাবি উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামি বিপুলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অটোরিক্সা চুরিসহ ১১ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris