সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

হলসহ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

Paris
Update : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১

এফএনএস : অবিলম্বে হলসহ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে নাগরিক ছাত্র ঐক্য। গতকাল সোমবার দুপুর ১২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নাগরিক ছাত্র ঐক্যের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন অবিলম্বে হলসহ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান। তিনি বলেন, হল খুলে না দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ভুল। জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের তালিকা করে প্রত্যেকের ভ্যাকসিন নিশ্চিত করে ফেব্রুয়ারির শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।

অন্যথায় কঠোর আন্দোলন করা হবে। সরকারের সমালোচনা করে ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, উন্নয়নের ফুলঝুরি ছুটিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তিনি বলেন, ছাত্রসমাজকে অশিক্ষিত করে একটা মেরুদণ্ডহীন রাষ্ট্র নির্মাণের চেষ্টা করছে সরকার। ‘৬২, ‘৬৯, ‘৭১ এবং ‘৯০ এর গণআন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার আন্দোলনের ভয়ে ছাত্রসমাজকে ঘরবন্দি করে রাখার ব্যর্থ চেষ্টা করছে। কিন্তু ছাত্রসমাজ প্রস্তুত হচ্ছে। অবিলম্বে জনগণের ভাত-ভোটের অধিকার, শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে না দিলে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের হুঁশিয়ারি দেন।

নাগরিক ছাত্র ঐক্যের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাগরিক ছাত্র ঐক্যের সাংস্কৃতিক সম্পাদক রাসেল আহমেদ, ছাত্র ঐক্যের ঢাকা মহানগরের আহ্বায়ক এম এ আলিফসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা। সংহতি প্রকাশ করে বক্তব্য দেন নাগরিক যুব ঐক্যের সমন্বয়ক কবীর হাসান, ঐক্যবদ্ধ ছাত্র সমাজের সাধারণ সম্পাদক রিয়াফ হোসেন।


আরোও অন্যান্য খবর
Paris