২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

নগরীতে ২ ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৭ জুন ২০২২, ১০:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
নগরীতে ২ ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও রিএজেন্ট ব্যবহার করায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমান করা হয়েছে। এসময় সেবা প্রদানে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর লক্ষীপুর এলাকায় ভোক্তা অধিকারের বিভাগীয় কার্যালয় এ অভিযান পরিচালনা করেন। ভোক্তা অধিকারের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এ অভিযানের নেতৃত্ব দেন।

বিষয়টি নিশ্চিত করে হাসান আল মারুফ জানান, নিয়মিত কাজের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে নগরীর লক্ষীপুর এলাকায় অভিযান চালানো হয়েছে। এসময় মেয়াদোত্তীর্ণ ঔষধ ও রিএজেন্ট ব্যবহার করায় রাজ প্যাথলজিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও একই অপরাধে দি প্যাথলজিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিন নগরীর দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই কর্মকর্তা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন