২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

কলেরার মুখে খাওয়ার টিকা ২৬ জুন থেকে

প্রকাশিত: ১৫ জুন ২০২২, ৪:২১ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
কলেরার মুখে খাওয়ার টিকা ২৬ জুন থেকে
বিজ্ঞাপন

এফএনএস : আগামী ২৬ জুন থেকে কলেরার মুখে খাওয়ার টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর মহাখালী আইসিডিডিআর,বি অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, ডায়রিয়ার প্রকোপ মোকাবিলায় রাজধানীর ঝুঁকিপূর্ণ পাঁচ এলাকার ২৩ লাখ মানুষকে মুখে খাওয়ার কলেরা টিকা দিবে সরকার। অন্তঃসত্ত্বা ব্যতীত এক বছরের বেশি সব বয়সের মানুষকে এই টিকা দেওয়া হবে। জাহিদ মালেক বলেন, দুই ডোজের এই টিকা কর্মসূচির প্রথম ডোজ দেওয়া হবে ২৬ জুন। পরবর্তীতে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

এর আগে, গত ২৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ঢাকায় ডায়রিয়ার প্রকোপ নিয়ে আলোচনা হয়েছে। আগামী ১৫ মে’র মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে ৭৫ লাখ কলেরার টিকা দিবে। গত ১৩ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, রাজধানীতে ২৩ লাখ মানুষকে কলেরার টিকা খাওয়ানো হবে। তিনি বলেন, ডায়রিয়াজনিত সমস্যার কারণ নির্ণয় ও সমাধানে ওয়াসার সঙ্গে আলোচনা হচ্ছে। ডায়রিয়া হঠাৎ কোনো সমস্যা নয়। এটা প্রায়ই হয়, আমরা এটি নিয়ে কাজ করছি। যদি পানিতে কোনো সমস্যা থেকে থাকে, তবে ওয়াসা সেটি দেখবে। আমরাও আমাদের সেবা চালিয়ে যাবো।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন