সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

সিরাজগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ বিক্রেতা আটক

Paris
Update : শুক্রবার, ১০ জুন, ২০২২

এফএনএস : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অভিযান চালিয়ে ৪০৫ গ্রাম হেরোইসহ মামুনুর রশীদ (৪২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সলঙ্গা থানার চড়িয়া শিকার এলাকায় এ অভিযান চালানো হয়। আটক মামুনুর রশীদ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। গতকাল শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার মেজর এম রিফাত-বিন-আসাদ। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চড়িয়া শিকার এলাকায় অভিযান চালিয়ে মামুনুর রশীদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০৫ গ্রাম হেরোইন জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ৪০ লাখ ৫০ হাজার টাকা। তিনি আরও জানান, আটক মামুনুর দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর সংশ্লিস্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 


আরোও অন্যান্য খবর
Paris