২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

আট বিভাগে বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল নির্মাণ করবে সরকার

প্রকাশিত: ৫ জুন ২০২২, ১২:৫৯ অপরাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
আট বিভাগে বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল নির্মাণ করবে সরকার
বিজ্ঞাপন

এফএনএস : ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবার পরিধি বিস্তৃত করতে আট বিভাগে আটটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিচারপতি মো. নূরুজ্জামান। বাংলাদেশ ক্যান্সার মিশন ফাউন্ডেশন (সিএমএফ)-এর উদ্যোগে ক্যান্সার আক্রান্ত ৩৫ জন রোগীর মাঝে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএসএমএমইউ উপাচার্য ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসা নিতে সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ক্যান্সার প্রতিরোধে জনসচেতনা আরো বৃদ্ধি করতে হবে। বিএসএমএমইউয়ে ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এখানে চিকিৎসাসেবার পাশাপাশি উচ্চ শিক্ষার মাধ্যমে ক্যান্সার বিশেষজ্ঞ তৈরি করা হচ্ছে। অনুষ্ঠানে ক্যান্সার মিশন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান বলেন, ক্যান্সার মিশন ফাউন্ডেশন বছরে চারবার ক্যান্সার আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা দিয়ে থাকে। এছাড়াও যখন কোন ক্যান্সার আক্রান্ত অস্বচ্ছল রোগী আমাদের কাছে আবেদন করেন তখনই এই সহায়তায় প্রদান করা হয়ে থাকে। অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। ক্যান্সার মিশন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. নাজমুল করিম মানিক এতে স্বাগত বক্তব্য রাখেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন