১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাংলাদেশ ব্যাংক গভর্নর’র সাথে রাকাবের ঊর্ধ্বতন নির্বাহীগণের মতবিনিময়

প্রকাশিত: ৫ জুন ২০২২, ১২:৪৯ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাংলাদেশ ব্যাংক গভর্নর’র সাথে রাকাবের ঊর্ধ্বতন নির্বাহীগণের মতবিনিময়
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ৩ ও ৪ জুন ২ দিনের সফরে রাজশাহীতে আসলে গতকাল শনিবার বিকালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর প্রধান কার্যালয় পরিদর্শন এবং ব্যাংকের উর্ধতন নির্বাহীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময় অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন। ব্যাংকে পৌঁছালে গভর্নর মহোদয় ব্যাংক ভবন চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ও বঙ্গবন্ধু অঙ্গণ পরিদর্শন করেন। মতবিনিময় সভায় তাঁকে ব্যাংকের সার্বিক কার্যক্রম বিষয়ে অবহিত করা হলে তিনি আইসিটিসহ বিভিন্ন প্যারামিটারে অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করে ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ সকলকে অভিনন্দন জানান এবং একইসাথে তিনি রাকাব-এর বিভিন্ন সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় সহযোগীতার আশ^াস প্রদান করেন।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন