১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে আ’লীগের কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভা

প্রকাশিত: ৫ জুন ২০২২, ১২:৪৪ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
তানোরে আ’লীগের কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভা
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের আগামী ১৬ জুন কাউন্সিল সফল করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আয়োজন করা হয়। গতকাল শনিবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুনের সঞ্চালনায় ও সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ােেম আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলার সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলার সহসভাপতি অধ্যক্ষ এসএম একরামুল হক, জাকিরুল ইসলাম সান্টু ও শরিফ খাঁন, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আব্দুস সামাদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ এজাজুল হক মানু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ শহিদুল করিম শিবলী, জেলা মহিলা লীগ সভাপতি মর্জিনা পারভীন, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহীদ, তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক আমির হোসেন আমিন,তানোর পৌর আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, উপজেলা যুবলীগের সম্পাদক জুবায়ের ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসার সুজন প্রমুখ। এছাড়াও  ইউপি চেয়ারম্যান, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সাংগঠনিক নেতা ও কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন। এদিন রাব্বানী-মামুনের আগমনের খবরে দিনের  শুরু থেকেই নেতাকর্মীদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছিল। স্থানীয় সাংসদ ও জেলা নেতাদের  অনুরোধেও এসব বিক্ষুব্ধ নেতাকর্মীরা শান্ত হচ্ছিল না।

এদিকে, সম্মেলনকে কেন্দ্র করে চাঙ্গা হচ্ছে দলের নেতাকর্মীরা। অনেকে লবিং গ্রুপিং এর মাধ্যমে সভাপতি সাধারণ সম্পাদকের পথটা বাগিয়ে নিতে চান। তবে তানোরের তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার তানোরের সাধারণ সম্পাদক হিসেবে চাচ্ছেন উদীয়মান নেতা আবুল বাশার সুজন কে। বিগত নির্বাচনে তিনি নৌকার প্রার্থীর পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচার প্রচারণা চালানো। সংগঠনকে শক্তিশালী করতে তিনি মাঠে কাজ করে যাচ্ছেন। নেতাকর্মীর পাশে থাকেন সব সময়। ত্যাগী তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার সাধারণ সম্পাদক হিসেবে চাচ্ছে আবুল বাশার সুজনকে। তারা জানান তিনি সাধারণ সম্পাদক হলে দলটি আরো গতিশীল হবে থাকবে না কোনো লবিং গ্রুপিং। রং নেতাকর্মীরা আরো শক্তিশালী হবে সাংগঠনিকভাবে। নেতাকর্মীদের সমর্থনে এগিয়ে রয়েছেন আবুল বাশার সুজন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন