১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাবিতে বিশ্ব মেডিটেশন দিবস পালিত

প্রকাশিত: ৪ জুন ২০২২, ৮:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাবিতে বিশ্ব মেডিটেশন দিবস পালিত
বিজ্ঞাপন

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয়বারের মত পালিত হয়েছে বিশ্ব মেডিটেশন দিবস-২০২২। “ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শনিবার (২১ মে) এ দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে ভোরে স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে আলোচনা সভা ও সম্মিলিত মেডিটেশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. শহীদুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ।

এসময় বক্তারা বলেন, মানুষ ভালো হলে এবং ভালোর সংখ্যা বেড়ে গেলেই ভালো দেশ গড়া সম্ভব, দেশকে স্বর্গভূমিতে রূপান্তর করা সম্ভব। আর ভালো মানুষ হতে হলে নিজের যথাযথ যত্ন নিতে হবে। অর্থাৎ নিজের দেহ মন পরিবার ও আত্মার যত্ন জরুরি। যত্ন নেয়ার সার্বিক দিক-নির্দেশনা সম্বলিত একটি অনন্য বই ‘শুদ্ধাচার। শুদ্ধাচারের এত খুঁটিনাটি বিষয় আছে, যা অন্য কোনো বইতে আছে বলে আমাদের জানা নেই।

আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড.মো.ইলিয়াস হোসাইন, সমাজকর্ম বিভাগে অধ্যাপক ড.গোলাম কিবরিয়া ফেরদৌসসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় তারা সম্মিলিত কণ্ঠে প্রত্যয় ব্যক্ত করে উচ্চস্বরে বলেন (প্রতিটি তিন বার করে) “ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ”। পরে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষক শহীদ আল বোখারীর অডিও ক্লিপসের মাধ্যমে উপস্থিত সবাই সম্মিলিতভাবে মেডিটেশন বা ধ্যান করেন। দিবসটি উপলক্ষে শুধু একদিনের আয়োজন নয়, মাসব্যাপী শিশু-কিশোরসহ সব বয়সের মানুষের জন্যে রচনা, চিত্রাঙ্কনসহ নানা প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন