১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

প্রকাশিত: ৩ জুন ২০২২, ১১:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : রাজশাহীর পবা উপজেলার বায়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন-২০২২। গতকাল বৃহস্পতিবার (২ জুন) বায়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে শুরু হয়ে বেলা ১ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে এবং ভোট গননা শেষে সাত সদস্যকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচিত বিজয়ীরা হলেন, পঞ্চম শ্রেণিতে মুক্তা খাতুন, তানভীর রহমান আপন ও রুমানা খাতুন, চতুর্থ শ্রেণিতে নাসিফ সরকার রাকা ও মাহফুজা সেজুতি, তৃতীয় শ্রেণিতে আমেনা খাতুন ও নাসিফা খাতুন মীম। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি সারোয়ার জাহান, নির্বাহী সদস্য ইউসুফ আলী চৌধুরী, ইউ আর সি ইন্সট্রাক্টর লুৎফে জাহান বেগম।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিয়া ইয়াসমিনের তত্ত্বাবধানে নির্বাচন কাজে সহযোগিতায় ছিলেন সহকারী শিক্ষক নাজমা পারভীন, বিউটি বেগম, ফারজানা খাতুন, কুসুমাঞ্জলি, মনিকা মোস্তফা, মেনওয়ারুন নেছা, সাদিয়া বেগম, কুমারী সুজিতা রানী, জোহরা দিলরুবা, পাপিয়া সরকার। এছাড়াও নির্বাচনের পরিবেশ অবাধ ও সুষ্ঠু করার জন্য ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকেই আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, সহঃ প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হিসেবে নিয়োগ প্রাপ্ত ছিলেন। নির্বাচনে মোট ভোটার ছিল ৩৪৯ জন এবং অংশগ্রহণকারী প্রার্থী ছিল ১৩ জন।

উল্লেখ্য নির্বাচিত সাত সদস্যের বিজয়ী এই কাউন্সিল বিদ্যালয়ের সাতটি কার্যক্রম তদারকি করবে। এসব কার্যক্রম হচ্ছে-পুস্তক ও শিখন শেখানো সামগ্রী, মিড ডে মিল, ক্রীড়া ও সংস্কৃতি, স্বাস্থ্য, পানি সম্পদ, অভ্যর্থনা ও আপ্যায়ন এবং পরিবেশ। নির্বাচিত স্টুডেন্ট কাউন্সিল প্রতি মাসে অন্তত একটি করে সভা করবে। তবে প্রতি ছয় মাস অন্তর সাধারণ ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে সাধারণ কাউন্সিল সভা করতে হবে। উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, পবা উপজেলার ৮৩টি বিদ্যালয়ে এ স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে বিদ্যালয় গুলোতেও ছিলো উৎসবমুখর পরিবেশ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন