১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আ’লীগ নেতা আসাদকে দেখতে হাসপাতালে রাসিক মেয়র লিটন

প্রকাশিত: ২ জুন ২০২২, ১১:২২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
আ’লীগ নেতা আসাদকে দেখতে হাসপাতালে রাসিক মেয়র লিটন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ অসুস্থ্য হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বুধবার দুপুরে রামেক হাসপাতালে তাকে দেখতে যান আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন সিটি মেয়র। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নং কেবিনে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বুধবার বেলা ১১টায় তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মো: ডাবলু সরকার।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন