২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

যে খাবারে ত্বকের সৌন্দর্য বাড়ে

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২১, ৯:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
যে খাবারে ত্বকের সৌন্দর্য বাড়ে
বিজ্ঞাপন

এফএনএস : অনেকেরই অল্প বয়সে ত্বক বুড়িয়ে যায়, ত্বকে বলিরেখা দেখা দেয়। এ কারণে ত্বকের সৌন্দর্য বজায় রাখতে অনেকেই বিভিন্ন ধরনের বাজারজাত পণ্য, ক্রিম ব্যবহার করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, মানুষ যেসব খাবার গ্রহণ করে তা হরমোনের ভারসাম্যের ক্ষেত্রে প্রভাব ফেলে। এ কারণে ত্বকের বয়স বাড়ার সঙ্গে খাবারেরও ভূমিকা রয়েছে। তাদের ভাষায়, ত্বকের সৌন্দর্য ধরে রাখতে খাদ্য তালিকায় কিছু খাবার যোগ করতে পারেন। যেমন-

কাজুবাদাম : নিয়মিত কাজুবাদাম খেলে নখ, ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো থাকে। এটি ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে। সেই সঙ্গে ত্বকের আর্দ্রতা বজায় রাখে।

ব্রকলি: ব্রকলি থাকা ভিটামিন সি শরীরে প্রাকৃতিকভাবে কোলোজেন উৎপাদনে সহায়তা করে। এটি ত্বকের সজীবতা বজায় রাখতে ভূমিকা রাখে।
গাজর : গাজরেও পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। ফলে এটিও কোলাজেন উৎপাদনে ভূমিকা রাখে।

অ্যাভাকাডো : অ্যাভাকাডোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই ও স্বাস্থ্যকর তেল পাওয়া যায়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রোধ করে।

ডার্ক চকলেট : চকলেটে থাকা কোকো পাউডার ত্বকের আর্দ্রতা ধরে রাখে। সেই সঙ্গে ত্বকের সজীবতা বাড়ায়।

দই: দইয়ে থাকা প্রোটিন ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। ফলে ত্বকের বুড়িয়ে যাওয়া ভাব রোধ হয়।

টমেটো : টমেটোতে থাকা লাইসোপিন উপাদান ত্বকের জন্য উপকারী। এতে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি এজিং উপাদান থাকে।

এছাড়াও টমেটোতে থাকা কোলাজেন উপাদান ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে।

গ্রিন টি : গ্রিন টিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। নিয়মিত এই চা পান করলে ত্বকের বলিরেখা দূর হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন