২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

বেশি বিষণ্নতায় ভোগেন পুত্র সন্তানের জন্মদাত্রী মায়েরা!

প্রকাশিত: ২৩ মে ২০২২, ২:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
বেশি বিষণ্নতায় ভোগেন পুত্র সন্তানের জন্মদাত্রী মায়েরা!
বিজ্ঞাপন

এফএনএস : কথায় আছে- নারীদের সার্থকতা মাতৃত্বে। হোক সেটা পুত্র সন্তান অথবা কন্যা সন্তান। তবে পুত্র সন্তানের জন্মের ফলে বা জন্মকালীন জটিলতার পরিস্থিতি এলে স্বাস্থ্য অনুশীলনকারীদের প্রয়োজন ওই মহিলাকে প্রথম কয়েক সপ্তাহ এবং পরে কয়েক মাস অতিরিক্ত সমর্থন ও যত্ন নেওয়া। তাতে ওই মহিলারা বিশেষভাবে উপকৃত হন। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যে মহিলারা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সেই মহিলারা জন্ম পরবর্তী বিষণ্ণতায় (পিএনডি) গড়ে ৭১-৭৯ শতাংশ বেশি ভোগেন। জার্নাল অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড মেডিসিন পত্রিকায় প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, যে মহিলারা জন্ম দেওয়ার সময় সমস্যার মধ্য দিয়ে গেছেন তাদের অন্যান্যের তুলনায় ১৭.৪ শতাংশ বেশি ‘পিএনডি’ অভিজ্ঞতা থাকতে পারে।

কেন্ট ইউনিভার্সিটির গবেষকরা (পিএনডি) বিষয়ে অধ্যয়ন করে দেখেছেন, এই অবস্থার সম্ভাবনাগুলো ৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে যখন মহিলারা শিশুকন্যার থেকে বেশি শিশুপুত্রের জন্ম দিয়েছেন। গবেষণায় দেখা গেছে যে, বিষণ্নতা, উদ্বেগ এবং চাপের উপসর্গ আছে এমন মহিলার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই (পিএনডি) এর ঝুঁকি বেশি, তবে জন্মের জটিলতার সম্মুখীন হওয়ার পরে তাদের ক্ষেত্রে (পিএনডি)-এর বিকাশ হ্রাস পেয়েছিল। সম্ভবত এইসব মহিলারা জন্মের পরে আরও বেশি সমর্থন পাওয়ার কারণেই তাঁদের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগ নিয়ন্ত্রিত ছিল। সূত্র: এনডিটিভি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন