মহানগরীর শিশুদের অপুষ্টি যাচাইকরণ কর্মসূচির উদ্বোধন
তথ্যবিবরণী : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে ইউনাইটেড স্টেটস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (ইউএস সিডিসি) ও সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের সহযোগিতায় ‘বাংলাদেশের নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প’ এর আওতায় ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত শিশুদের মধ্যে অপুষ্টি যাচাইকরণ এবং মাইক্রোনিউট্রিয়েন্টস পাউডার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা এগারোটায় নগরভবনের সিটি হল সভাকক্ষে ৫২ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
এর আওতায় নগরীর ৭, ১৫ ও ২৭নং ওয়ার্ডের ৪ থেকে ৫ হাজার শিশুর সঠিক ওজন ও উচ্চতা যাচাই, অপুষ্টি ও পুরিপূরক খাবার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং অপুষ্টি আক্রান্ত শিশুদের মাঝে পুষ্টিপ্যাক সরবরাহ করা হবে। অনুষ্ঠানে রাজশাহী নগরীর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ কর্মসূচির বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেনের জনস্বাস্থ্য রোগতত্ববিদ ডাঃ তামান্না বাসার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগমসহ সেভ দ্য চিলড্রেন ও সেফটিনেট এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
