১৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ছাগলকে স্কুলে ভর্তি করবো

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২১, ১০:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: হাসতে হাসতে শেখা
ছাগলকে স্কুলে ভর্তি করবো
বিজ্ঞাপন

একবার এক বোকা লোক একটি ছাগল নিয়ে যাচ্ছিলেন—
১ম বোকা: কী রে, ছাগলটাকে কোথায় নিয়ে যাচ্ছিস?
২য় বোকা: স্কুলে ভর্তি করাতে নিয়ে যাই।
১ম বোকা: আমাকে কি বোকা পেয়েছিস? ছাগলকে স্কুলে ভর্তি করাবি কীভাবে? আজ তো শুক্রবার!

****

জাহাজটা ডুবে যাচ্ছে
জাহাজ থেকে বলা হলো ডুবুরিকে—
ক্যাপ্টেন: জলদি উঠে এসো!
ডুবুরি: কেন, কোনো সমস্যা?
ক্যাপ্টেন: হুম। আমাদের জাহাজটা ডুবে যাচ্ছে…

****

এক মিনিটের জন্য মানুষ হন
ভিক্ষুক গিয়ে দরজায় কড়া নাড়লো। বাড়ির মালিক দরজা খুললেন-
ভিক্ষুক: মাগো! দুটো ভিক্ষা দিন, মা।
বাড়ির মালিক: বাড়িতে মানুষ নেই, যাও।
ভিক্ষুক: আপনি যদি এক মিনিটের জন্য মানুষ হন, তাহলে খুব ভালো হতো।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন